Showing posts with label ফায়ারফক্স. Show all posts
Showing posts with label ফায়ারফক্স. Show all posts

Thursday, June 5, 2014

ফায়ারফক্সের কিছু অ্যাডঅন... বাজি ধরে বলতে পারি কাজে লাগবেই। ( ২য় পর্ব )

আসসালামু আলাইকুম।

আজকে অ্যাডঅন সম্পর্কিত ২য় পোস্ট করছি। আগের লেখায় আমি কিছু ফায়ারফক্স অ্যাডঅনের সাথে পরিচিত করিয়ে দিয়েছি আপনাদেরকে। আজকেও সেরকম ই একটা প্রচেষ্টা। অ্যাড অন গুলোর নামের সাথে লিঙ্ক সংযুক্ত করে দেওয়া আছে।
  1. Firefox Environment Backup Extension (FEBE) : এই অ্যাডঅন টি ফায়ারফক্সের সবচেয়ে কাজের অ্যাডঅনের মধ্যে একটা। এর মাধ্যমে আপনি আপনার ফায়ারফক্সের সমস্ত ইউজার ডাটা ব্যাকআপ রাখতে পারবেন সিম্পল কয়েকটি ক্লিকের দ্বারা । আর ইচ্ছা করলে আপনি আপনার ইন্সটল করা সকল অ্যাডঅনের ও ব্যাকআপ রাখতে পারবেন। তবে লেটেস্ট রিলিজ কিছু বাগ যুক্ত । আমার রিকমেন্ড থাকবে পুরনো ভারসন ব্যবহার করার। এই অ্যাডঅন টির লেটেস্ট রিলিজ পাওয়া যাবে এই লিঙ্ক থেকে http://softwarebychuck.com/febe/febe.html#latest । এছাড়া ফায়ারফক্সের ওয়েব সাইট থেকেও এটি ইন্সটল করতে পারবেন। ( লিঙ্ক নামের মধ্যে :) )


  2. MultiFox : আপনি যদি বলেন এই অ্যাড অন টি আপনার দরকার নাই তাহলে বুঝব আপনি একজন সৎ মানুষ, আর আপনার কোন ফেইক ফেসবুক আইডি নাই :P । এই অ্যাডঅন টি এক ই সাথে এক ই ব্রাউজার এ একাধিক ফেবু বা জিমেইল বা অন্য কোন একাউন্ট খোলার বা চালানোর পথ করে দেয়। আপনাকে শুধু অ্যাড অন টি ইন্সটল করে যে কোন ট্যাব রাইট ক্লিক করে "open in a new identity profile" লেখাটির শরীরে ছোঁয়া দিতে হবে।


  3. AdblockPlus : এটি ব্রাউজার কে সকল ধরনের অ্যাড থেকে দূরে রাখবে। যারা পিটিসি তে কাজ করেন তাদের জন্য এটি কাজের হতে পারে। কারন এই অ্যাডঅন টি থাকলে অনেক অ্যাডের পেইজ লোড হবে না ফলে নেট বাঁচবে। কিন্তু কিছু পিটিসি আছে যারা adblockplus ডিটেক্ট করতে পারে যেমন নিওবাক্স ( non recommended ptc site ). তবে এই অ্যাড অনের একটাই সমস্যা, একটু বেশি ই র‍্যাম খায়।


  4. Awesome-screenshot-capture : স্ক্রিনশট নেওয়ার যত গুলো অ্যাড অন আছে , আমার কাছে এটি ই বেষ্ট মনে হয়েছে। এর মাধ্যমে আপনি স্ক্রিনশট নিয়ে তা আবার ভালমত ইডিট করতে পারবেন।


  5. Scroll To Top : এই অ্যাড অন টি আপনি যেই পেইজ এ ব্রাউজ করছেন তার ডানদিকে নিচের কোনায় একটি সুদৃশ্য স্ক্রল মেনু যোগ করবে। ফলে এটি দিয়ে আপনি ডিরেক্ট পেইজ এর শেষ অথবা শুরুর প্রান্ততে যেতে পারবেন। কাজের অ্যাড অন।



  6. X-thunder : আর একটি কাজের অ্যাড অন xthunder. এটি আপনার ডাউনলোড ম্যানেজারের মধ্যে সমন্বয়কারি হিসেবে ইউজ হবে। বুঝলেন না ? আপনি যদি একাধিক ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন তাহলে কোন ফাইল ডাউনলোডের সময় এই অ্যাড অন টি আপনাকে আপনার পছন্দের ডাওলোড ম্যানেজার সিলেক্ট করার সুযোগ দিবে। এটি একটি ফাইভ স্টার রেটিং পাওয়া অ্যাড অন।

আজকে এই পর্যন্তই থাক । এর পরের পোস্ট (শেষ পর্ব) এ আবার কিছু অসাম অ্যাড অন এবং তাদের কাজ নিয়ে বলব। বোনাস হিসেবে থাকছে কিছু ট্রিক্স :)
ধন্যবাদ।

আর হ্যা, আমার ব্লগ এ ঘুরে আসতে পারেন।
আর যদি পিটিসি কাজে আগ্রহ থাকে এখানে যোগ দেওয়ার অনুরোধ করব । বর্তমান বাজারে সম্ভবত এটিই সবচেয়ে ভাল পিটিসি।
ojoo.com

Tuesday, May 27, 2014

ফায়ারফক্সের কিছু অ্যাডঅন... বাজি ধরে বলতে পারি কাজে লাগবেই। ( ১ম পর্ব )

আসসালামু আলাইকুম।
প্রশ্ন করা হল, কোন ব্রাউজার ব্যবহার করেন...?
উত্তর হবে ফায়ারফক্স, ক্রম ছাড়া আর কি...
তাই আজকে ফায়ারফক্সের কিছু কাজের অ্যাড অন এর সাথে পরিচিত করিয়ে দিচ্ছি । অ্যাড অন গুলোর নামের সাথে লিঙ্ক সংযুক্ত করে দেওয়া আছে। বাজি ধরে বলতে পারি অ্যাড অন গুলো আপনাদের কাজে লাগবেই।
  1. TheFoxOnlyBetter
    এই অ্যাড অন টি যারা নতুন আপডেটেড ফায়ারফক্স ব্যবহার করছেন তাদের জন্য অতিব প্রয়োজনীয় হতে পারে। এটি আপনার url bar কে মিনিমাইয ম্যাক্সিমাইজ এর মাধ্যমে ফায়ারফক্সের স্পেস বৃদ্ধি করবে।
  1. Thumbnail Zoom Plus
    এটি অনেক জনপ্রিয় অ্যাড অন। এর মাধ্যমে আপনি যেকোনো ওয়েবসাইটের কোন থাম্বনেইল পিক এর উপর মাউস কারসার নিয়ে গেলে তা জুম হয়ে দেখাবে।
  2. TabScope
    এটিও অনেক জনপ্রিয়। এর মাধ্যমে কোন ট্যাব এর প্রিভিউ ওই ট্যাব উপর মাউস কারসার নিয়ে গেলে দেখাবে, এছাড়া রাইট ক্লিকের মাধ্যমে প্রিভিউ ছোট বড় করতে পারবেন।
  3. Save as PDF
    এটি ইন্সটলের পর উপরে এই অ্যাড অন এর আইকন এ ক্লিক করলে আপনি যেই পেজ এ থাকবেন তা পিডিএফ আকারে ইন্সটল হবে। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাড অন।
  4. LocationBarEnhancer
    এটি আমার পছন্দের একটি অ্যাড অন। এর মাধ্যমে আপনার URL bar এ চমৎকার কিছু ফিচার অ্যাড হবে।

আজকে এই পর্যন্তই। পরের পর্বে আপনাদের জন্য আর ও কিছু কাজের ফায়ারফক্স অ্যাড অন এর পরিচিতি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ্‌।
ভাল থাকবেন।