Monday, June 9, 2014

বিট কয়েন উপার্জনের যত উপায়......না দেখাটা ভুল হবে।

আসসালামু আলাইকুম।

আমি বিটকয়েন নিয়ে প্রথম লেখা লিখছি। কিছুদিন ধরে বিভিন্ন ওয়েব সাইট ঘাটাঘাটির ফসল এই লেখা। এখানে আমি এমন কিছু সাইটের সাথে আপনাদের কে পরিচিত করে দিব যে সব সাইট আপনাকে কোন পরিশ্রম করতে দিবে না বিটকয়েন উপার্জনের জন্য :D । আশা করি আপনাদের উপকারে আসবে।

1 BTC = 654.62$ = 50,717.91 BDT



বিটকয়েনঃ
        বিট কয়েন কি, এটি কিভাবে কাজ করে এ সম্পর্কে আপনারা অনেকেই ভালোভাবে জেনে ফেলেছেন। এ সম্পর্কে পিসি হেল্পলাইন বিডি তে অনেক গুলো লেখা পোস্টিতো হয়েছে। তবুও একটু হালকা করে বলতে হলে বলা যায়, বিট কয়েন হল একটি অনলাইন কারেন্সি সিস্টেমের মুদ্রা। এই কারেন্সি সিস্টেম কে ক্রিপ্টোকারেন্সি বলে। একে দেখা অথবা ছোঁয়া যায় না। এটি তৈরি হয় অনলাইন এ , এবং ব্যবহারিতও হয় অনলাইন এ ডিজিটাল মাধ্যমে। বিটকয়েন পুরোপুরি আমাদের দ্বারাই নিয়ন্ত্রিত, এটি কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় না। আপনি নিজেই অনলাইন থেকে এটি রোজগার করতে পারবেন।

বিটকয়েন সম্পর্কিত কিছু এককঃ
  • 1MBTC = 1000000 BTC
  • 1uBTC = 0.00000 BTC
  • mBTC = 0.001 BTC
  • 1 satoshi = 0.00000001 BTC


বিটকয়েন এর যে কয়টি মাধ্যম আমি জানি তা হল, মাইনিং (mining) এবং কল (faucets) মাইনিং এ আপনার নির্দিষ্ট একটি বিটকয়েনের অংশ আপনাকে ইউজ করতে হবে। বর্তমানে এটি অনেক হার্ড একটি প্রসেস বিটকয়েন আর্ন করার জন্য।


আর দ্বিতীয় টি হল সবচেয়ে সহজলভ্য উপায় যা বর্তমানে আমাদের মত ইউজার কে বিনামুল্যে বিটকয়েন আর্ন করার সুযোগ দেয়। তবে এটি কতদিন থাকবে তা বলা মুশকিল। আমরা যে http://freebitco.in ইউজ করি তা এই প্রসেসের ই অংশ। এরকম আর ও অনেক সাইট আছে যারা পিটিসি অথবা ক্যাপচা পুরন অথবা কোন কিছু না করেই শুধুমাত্র রেজিস্ট্রেশন করেই আপনাকে বিটকয়েন আর্ন করতে দিবে। নিচে আমি তা উল্লেখ করব।

বিটকয়েন আর্ন এর জন্য আপনাকে একটি নিজস্ব বিটকয়েন অ্যাড্রেসের অধিকারি হতে হবে। এটি অ্যাকাউন্ট নাম্বার এর মত সবখানে কাজে লাগবে এবং এই অ্যাড্রেস এই আপনার সমস্ত বিটকয়েন জমা হবে।

আপনি খুব সহজেই https://coinbase.com থেকে এই অ্যাড্রেস টি পেতে পারেন এবং আপনাকে এই অ্যাড্রেস টি যত্ন সহকারে সংরক্ষিত করে রাখতে হবে। কিভাবে এটি পাবেন তা পিসি হেল্পলাইন বিডি তে আগে অন্যান্য পোস্টে দেখানো হয়েছে। তবুও আমি সংক্ষেপে বলছি,

প্রথমে https://coinbase.com এ একটি অ্যাকাউন্ট খুলতে হবে,

তারপর setting > bitcoin address > new bitcoin address এ ক্লিক করতে হবে। তখন আপনাকে একটি বিটকয়েন অ্যাড্রেস দেওয়া হবে যা আপনার পরবর্তী সকল লেনদেনে কাজ এ লাগবে।



আমার পোস্টের এই অংশটি অনেক গুরুত্বপূর্ণ। এই অংশে আমি কিছু সাইট নিয়ে কথা বলব যেসব সাইট থেকে আপনারা অনায়াসে বিটকয়েন আর্ন করতে পারবেন।


  1. http://freebitco.in
    এই সাইট সম্পর্কে আগে পিসি হেল্পলাইন বিডি তে পোস্ট দেওয়া হয়েছে। এটি একটি Faucet জাতীয় সাইট। এখান থেকে আপনাকে প্রতি ঘন্টায় একটি করে ক্যাপচা দেওয়া হবে। ক্যাপচা ঠিকঠাক মত পুরন করলে আপনি  সাইটে রেজিস্ট্রেশন এর সময় স্রেফ আপনার বিটকয়েন অ্যাড্রেস লাগবে। এখানে আপনি প্রতিবার ক্যাপচা পুরন করলে ফ্রি প্লে তে3.2 - 320 000 uBTC আর্ন করতে পারবেন। এছাড়া অন্যান্য উপায়ে কয়েন বৃদ্ধি করতে পারবেন, তবে এখন সুধুমাত্র ফ্রিপ্লে করাই ভাল এখান থেকে আপনি 54.6 ubtc হলে কয়েন উইথড্র করতে পারবেন। আর কয়েন উইথড্র করলে কয়েন সরাসরি আপনার coinbase অ্যাকাউন্ট এ যুক্ত হবে।
  2. FAUCET.BITCOINZEBRA.COM
    এই সাইট টি আর একটি FAUCET ভিত্তিক সাইট । এখান থেকেও আপনি কোন পরিশ্রম ছাড়া প্রতি ঘণ্টায় ক্যাপচা পুরন করে বিটকয়েন আর্ন করতে পারবেন। তবে এই সাইট টি একটু মজার। এখানে রেজিস্ট্রেশন বলতে কিছু নেই। আপনাকে স্রেফ আপনার বিটকয়েন অ্যাড্রেস দিয়ে জেব্রা কে খাবার খাওয়াতে হবে। হে হে, অবাক হলেন ? কিন্তু ব্যপারটা আসলে ওরকম ই। স্ক্রিনশট দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আর এখানে বিটকয়েন  SATOSHI তে আর্ন হবে। একবার জেব্রা কে খাওয়ালে 100-1000 SATOSHI আর্ন করতে পারবেন।মানে প্রতি দিনে সর্বোচ্চ  24000 SATOSHI আর্ন করা সম্ভব। আর এখান থেকে সপ্তাহের প্রতি রবিবার বিটকয়েন আপনার COINBASE অ্যাকাউন্ট এ যুক্ত হবে, যদি আপনার বিটকয়েন 5500 SATOSHI হয়।
    এটি একটি প্রুভড সাইট।




  3. QuinPro.com

    এটি এমন একটি সাইট যেখানে আপনাকে কিছুই করতে হবে বিটকয়েন আর্ন করার জন্য, না ক্যাপচা, না অন্য কিছু, স্রেফ রেজিস্ট্রেশন। আর কিছুই না। সাইটে রেজিস্ট্রেশন এর জন্য মেইল আইডি আর বিটকয়েন আইডি লাগবে। আর একবার রেজিস্ট্রেশন করলে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট বিটকয়েন জমা হতে থাকবে। এই সাইটের আর একটি মজার জিনিশ হল, এটি শুধুমাত্র বিট কয়েন জমা করবে না বরং ক্রিপ্টোকারেন্সির অন্যান্য সকল কয়েন ই আর্ন করতে পারবেন এখান থেকে। আর একটি কথা, এখানে সাইন আপ করলেই আপনি 2.5 uBTC, 76.72uLTC, 6048.39 uFTC, 97.85 TIPS এবং 5.69 IFC বোনাস পাবেন। আর আপনি 0.0001500 BTC হলেই উইথড্র করতে পারবেন।
  4. Coinad.comএটি একটি বিটকয়েন ভিত্তিক পিটিসি সাইট। অন্যান্য পিটিসি সাইটের মত এখানেও আপনি অ্যাড ক্লিক করে বিটকয়েন আর্ন করতে পারবেন। রেজিস্ট্রেসনের জন্য আপনাকে আপনার বিটকয়েন অ্যাড্রেস দিতে হবে। এর জন্য মিনিমাম ক্যাশ আউট লিমিট 0.15 mBTC.
  5. http://btcclicks.com
    এটিও একটি পিটিসি সাইট বিটকয়েনের জন্য। এখানকার উইথড্র লিমিট 0.001 BTC. এখানে প্রচুর পরিমানে অ্যাড থাকে। আর আপনি রেফারাল রেন্ট করতে পারবেন।
  6. http://click2dad.net
    এটি আর একটি পিটিসি বিটকয়েন ভিত্তিক। এখানেও আপনি প্রচুর অ্যাড ভিজিট করতে পারবেন এবং 0.2mBTC হলেই কয়েন উইথড্র করতে পারবেন।
বিটকয়েন আর্নের জন্য faucet ভিত্তিক আর ও অনেক সাইট আছে যারা আসলে পেমেন্ট করে। পর্যায়ক্রমে আমি সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব।

এবার আসি পেমেন্ট পাওয়ার ব্যপার স্যপার নিয়ে। বিটকয়েনের বিভিন্ন সাইট থেকে আপনি যত কয়েন আর্ন করবেন তা আপনার বিটকয়েন আইডি তে মানে coinbase এ জমা হবে। আর আপনি সেখান থেকে খুব সহজেই বাংলাদেশের অনলাইন ব্যাঙ্কে পেমেন্ট ট্রান্সফার করতে পারবেন।
এবং তার জন্য আপনাকে https://goldux.com এ একটি অ্যাকাউন্ট খুলতে হবে । অ্যাকাউন্ট যথারীতি আপনার ই মেইল আই ডি দিয়ে খুলে কনফার্ম করে নিতে হবে । এখান থেকে আপনি আপনার পেযা, ওকে পে অথবা ইগো পে তে কয়েন এর সমপরিমান ডলার ট্রান্সফার করতে পারবেন। Goldux এ লগ ইন করে নিচের স্ক্রিনশট  গুলো অনুসরন করুন।











উপরের দ্বিতীয় স্ক্রিনশট এর বিটকয়েন এর জায়গায় আপনার কাঙ্খিত বিটকয়েন যেটি আপনি coinbase থেকে পেযা তে ট্রান্সফার করতে চান তা লিখতে হবে। এই ধাপ শেষে goldux আপনাকে একটি আলাদা বিটকয়েন অ্যাড্রেস দিবে যেখানে আপনার Coinbase অ্যাকাউন্ট থেকে কয়েন ট্রান্সফার 'করতে হবে। এটি Goldux এর নিজস্ব বিটকয়েন আইডি।

এরপর আপনার Coinbase অ্যাকাউন্ট এ লগ ইন করে সেন্ড মানি তে ক্লিক করলে





একটি ডায়ালগ বক্স আসবে নিচের মত।



তোহ কাজ শেষ। এরপর আপনার পে যা অ্যাকাউন্ট এ ডলার জমা হয়ে যাবে। এবং সেখান থেকে আপনি ব্যাঙ্ক ট্রান্সফার এর মাধ্যমে যে কোন অনলাইন ব্যাঙ্ক এ টাকা পাঠাতে পারবেন।

এ সম্পর্কিত পিসি হেল্পলাইন বিডিতে প্রকাশিত আব্দুল্লাহ ভাইয়ের পোস্ট টি আপনারা দেখতে পারেন 


এই পোস্টে যে সব লিঙ্ক ব্যবহার করা হয়েছে, সেগুলো রেফারাল লিঙ্ক। আপনারা ইচ্ছা করলে এগুলো ব্যবহার করতে পারেন অথবা নাও পারেন। কিন্তু মনে রাখা উচিত রেফারাল লিঙ্ক ইউজ করলে আপনার কোন ক্ষতি নেই, বরং এতে অন্যের উপকার হতে পারে। তাই আমি অনুরোধ করব রেফারাল লিঙ্ক ইউজ করার জন্য।

ধন্যবাদ।
আজকে এই পর্যন্তই।
আমার ব্লগ।
আর হ্যা, আমি একটি পিটিসি তে কাজ করি যারা অনেক ভাল পেমেন্ট দেয়। আপনাদের আগ্রহ থাকলে এখানে ছোট ছোট কাজ করে মাঝারি মানের উপার্জন করতে পারেন।
http://ojooo.com

Thursday, June 5, 2014

ফায়ারফক্সের কিছু অ্যাডঅন... বাজি ধরে বলতে পারি কাজে লাগবেই। ( ২য় পর্ব )

আসসালামু আলাইকুম।

আজকে অ্যাডঅন সম্পর্কিত ২য় পোস্ট করছি। আগের লেখায় আমি কিছু ফায়ারফক্স অ্যাডঅনের সাথে পরিচিত করিয়ে দিয়েছি আপনাদেরকে। আজকেও সেরকম ই একটা প্রচেষ্টা। অ্যাড অন গুলোর নামের সাথে লিঙ্ক সংযুক্ত করে দেওয়া আছে।
  1. Firefox Environment Backup Extension (FEBE) : এই অ্যাডঅন টি ফায়ারফক্সের সবচেয়ে কাজের অ্যাডঅনের মধ্যে একটা। এর মাধ্যমে আপনি আপনার ফায়ারফক্সের সমস্ত ইউজার ডাটা ব্যাকআপ রাখতে পারবেন সিম্পল কয়েকটি ক্লিকের দ্বারা । আর ইচ্ছা করলে আপনি আপনার ইন্সটল করা সকল অ্যাডঅনের ও ব্যাকআপ রাখতে পারবেন। তবে লেটেস্ট রিলিজ কিছু বাগ যুক্ত । আমার রিকমেন্ড থাকবে পুরনো ভারসন ব্যবহার করার। এই অ্যাডঅন টির লেটেস্ট রিলিজ পাওয়া যাবে এই লিঙ্ক থেকে http://softwarebychuck.com/febe/febe.html#latest । এছাড়া ফায়ারফক্সের ওয়েব সাইট থেকেও এটি ইন্সটল করতে পারবেন। ( লিঙ্ক নামের মধ্যে :) )


  2. MultiFox : আপনি যদি বলেন এই অ্যাড অন টি আপনার দরকার নাই তাহলে বুঝব আপনি একজন সৎ মানুষ, আর আপনার কোন ফেইক ফেসবুক আইডি নাই :P । এই অ্যাডঅন টি এক ই সাথে এক ই ব্রাউজার এ একাধিক ফেবু বা জিমেইল বা অন্য কোন একাউন্ট খোলার বা চালানোর পথ করে দেয়। আপনাকে শুধু অ্যাড অন টি ইন্সটল করে যে কোন ট্যাব রাইট ক্লিক করে "open in a new identity profile" লেখাটির শরীরে ছোঁয়া দিতে হবে।


  3. AdblockPlus : এটি ব্রাউজার কে সকল ধরনের অ্যাড থেকে দূরে রাখবে। যারা পিটিসি তে কাজ করেন তাদের জন্য এটি কাজের হতে পারে। কারন এই অ্যাডঅন টি থাকলে অনেক অ্যাডের পেইজ লোড হবে না ফলে নেট বাঁচবে। কিন্তু কিছু পিটিসি আছে যারা adblockplus ডিটেক্ট করতে পারে যেমন নিওবাক্স ( non recommended ptc site ). তবে এই অ্যাড অনের একটাই সমস্যা, একটু বেশি ই র‍্যাম খায়।


  4. Awesome-screenshot-capture : স্ক্রিনশট নেওয়ার যত গুলো অ্যাড অন আছে , আমার কাছে এটি ই বেষ্ট মনে হয়েছে। এর মাধ্যমে আপনি স্ক্রিনশট নিয়ে তা আবার ভালমত ইডিট করতে পারবেন।


  5. Scroll To Top : এই অ্যাড অন টি আপনি যেই পেইজ এ ব্রাউজ করছেন তার ডানদিকে নিচের কোনায় একটি সুদৃশ্য স্ক্রল মেনু যোগ করবে। ফলে এটি দিয়ে আপনি ডিরেক্ট পেইজ এর শেষ অথবা শুরুর প্রান্ততে যেতে পারবেন। কাজের অ্যাড অন।



  6. X-thunder : আর একটি কাজের অ্যাড অন xthunder. এটি আপনার ডাউনলোড ম্যানেজারের মধ্যে সমন্বয়কারি হিসেবে ইউজ হবে। বুঝলেন না ? আপনি যদি একাধিক ডাউনলোড ম্যানেজার ব্যবহার করেন তাহলে কোন ফাইল ডাউনলোডের সময় এই অ্যাড অন টি আপনাকে আপনার পছন্দের ডাওলোড ম্যানেজার সিলেক্ট করার সুযোগ দিবে। এটি একটি ফাইভ স্টার রেটিং পাওয়া অ্যাড অন।

আজকে এই পর্যন্তই থাক । এর পরের পোস্ট (শেষ পর্ব) এ আবার কিছু অসাম অ্যাড অন এবং তাদের কাজ নিয়ে বলব। বোনাস হিসেবে থাকছে কিছু ট্রিক্স :)
ধন্যবাদ।

আর হ্যা, আমার ব্লগ এ ঘুরে আসতে পারেন।
আর যদি পিটিসি কাজে আগ্রহ থাকে এখানে যোগ দেওয়ার অনুরোধ করব । বর্তমান বাজারে সম্ভবত এটিই সবচেয়ে ভাল পিটিসি।
ojoo.com

Tuesday, May 27, 2014

ফায়ারফক্সের কিছু অ্যাডঅন... বাজি ধরে বলতে পারি কাজে লাগবেই। ( ১ম পর্ব )

আসসালামু আলাইকুম।
প্রশ্ন করা হল, কোন ব্রাউজার ব্যবহার করেন...?
উত্তর হবে ফায়ারফক্স, ক্রম ছাড়া আর কি...
তাই আজকে ফায়ারফক্সের কিছু কাজের অ্যাড অন এর সাথে পরিচিত করিয়ে দিচ্ছি । অ্যাড অন গুলোর নামের সাথে লিঙ্ক সংযুক্ত করে দেওয়া আছে। বাজি ধরে বলতে পারি অ্যাড অন গুলো আপনাদের কাজে লাগবেই।
  1. TheFoxOnlyBetter
    এই অ্যাড অন টি যারা নতুন আপডেটেড ফায়ারফক্স ব্যবহার করছেন তাদের জন্য অতিব প্রয়োজনীয় হতে পারে। এটি আপনার url bar কে মিনিমাইয ম্যাক্সিমাইজ এর মাধ্যমে ফায়ারফক্সের স্পেস বৃদ্ধি করবে।
  1. Thumbnail Zoom Plus
    এটি অনেক জনপ্রিয় অ্যাড অন। এর মাধ্যমে আপনি যেকোনো ওয়েবসাইটের কোন থাম্বনেইল পিক এর উপর মাউস কারসার নিয়ে গেলে তা জুম হয়ে দেখাবে।
  2. TabScope
    এটিও অনেক জনপ্রিয়। এর মাধ্যমে কোন ট্যাব এর প্রিভিউ ওই ট্যাব উপর মাউস কারসার নিয়ে গেলে দেখাবে, এছাড়া রাইট ক্লিকের মাধ্যমে প্রিভিউ ছোট বড় করতে পারবেন।
  3. Save as PDF
    এটি ইন্সটলের পর উপরে এই অ্যাড অন এর আইকন এ ক্লিক করলে আপনি যেই পেজ এ থাকবেন তা পিডিএফ আকারে ইন্সটল হবে। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাড অন।
  4. LocationBarEnhancer
    এটি আমার পছন্দের একটি অ্যাড অন। এর মাধ্যমে আপনার URL bar এ চমৎকার কিছু ফিচার অ্যাড হবে।

আজকে এই পর্যন্তই। পরের পর্বে আপনাদের জন্য আর ও কিছু কাজের ফায়ারফক্স অ্যাড অন এর পরিচিতি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ্‌।
ভাল থাকবেন।

আমার দেখা বেস্ট পিটিসি সাইট... বাজারের সবচেয়ে বেশি পেমেন্টকারি।



আসসালামু আলাইকুম।
ভাল আছেন নিশ্চয় সবাই। আজকে কথা বলব একটা পিটিসি সাইট নিয়ে।
বর্তমানে সবখানে ব্যাঙের ছাতার মত পিটিসি সাইট গজাচ্ছে। কিছু ভুয়া, আর কিছু পেমেন্ট করে।
কিন্তু এইসব পিটিসি সাইটের পেমেন্ট এত জঘন্য যে এগুলাতে কাজ করলে মাস শেষে আপনি হয়ত এক ডলার পেতে পারেন কিন্তু পিসির সামনে অ্যাড এর দিকে তাকায়ে থাকতে থাকতে আপনার মানসিক সমস্যা দেখা দিবে ।
তবুও ভালো পিটিসির জন্য খোজাখুজির ফলে আমি এই সাইটের দেখা পাই। এটি একটি আসল পিটিসি সাইট । বাজারে neobux এর পরেই এর অবস্থান। কিন্তু এরা neobux এর চেয়ে বেশি পেমেন্ট করে। এই সাইটে বর্তমান মেম্বার আমি সহ 3,956,013 জন ।
সাইটের নাম http://ojooo.com
এখানে আপনি প্রতিদিন প্রায় ৩০ টার মত অ্যাড ক্লিক করতে পারবেন। এর মধ্যে কিছু অ্যাড আপনাকে ডিরেক্ট .01$ দিবে। এছাড়া আপনি যদি প্রিমিয়াম মেম্বার হতে পারেন তাহলে আর ও অ্যাড বাড়বে। আর একটি বড় দিক, এই সাইটে আপনি যদি রেফারাল নাও পান তাহলে রেন্ট করতে পারবেন .2$ দিয়ে। এবং এই ডলার আপনার নিজের একাউন্ট অথবা paypal/payza থেকেও দিতে পারবেন যে সুযোগ আপনি Neobux এ পাবেন না।
আর হ্যাঁ, মাত্র 2$ ডলার হলেই আপনি পেপাল, পেযা তে ক্যাশ আউট করতে পারবেন।
তোহ দেরি কেন, ছোট ছোট কাজ করে যদি নেট বিল টা উঠানো যায় তবে মন্দ কি!!!!
সাইট http://ojooo.com

Monday, May 26, 2014

ল্যাপটপ এর ডেডিকেটেড RAEDON গ্রাফিক্স লেটেস্ট ড্রাইভার সমাধান... না দেখলে পুরাই মিস।

আসসালামু আলাইকুম।
বর্তমানে প্রায় সব ল্যাপটপ এ বিশেষ করে HP Probook সিরিজে ডেডিকেটেড RAEDON এর গ্রাফিক্স কার্ড দেওয়া হচ্ছে। কিন্তু সমস্যা হল, এসব ম্যানুফ্যাকচার রা তাদের অফিসিয়াল ওয়েব সাইট এ লেটেস্ট ড্রাইভার ইনক্লুড করে না । ফলে প্রচুর ভোগান্তিতে পড়তে হয় ।
কিন্তু দুশ্চিন্তার কোন কারন নেই । একটি ডেভেলপার টিম দিন রাত খাটাখাটনি করে ল্যাপটপ এর ডেডিকেটেড গ্রাফিক্স এর জন্য লেটেস্ট INTEL+RAEDON গ্রাফিক্স ড্রাইভার বের করেছে। এবং এই টিম এর ওয়েব সাইট এ প্রতিনিয়ত আপডেটেড ড্রাইভার ইনক্লুড করা হয়।
ওয়েব সাইট টি হল...

http://leshcatlabs.net/


ওয়েব সাইট এ ঢুকে এই ফোরাম এ আপনি লেটেস্ট AMD Catalyst 14.4 WHQL UnifL v1.3 ডাউনলোড করতে পারবেন।

ফোরাম লিঙ্ক 

ধন্যবাদ সবাইকে।

ফিফা 14 অথবা ফিফা 13 এর জয়স্টিক সমাধান, রাইট স্টিক অবশ্যই কাজ করবে...

আসসালামু আলাইকুম।
আজকেও কিছু রেজিস্ট্রির কাজ নিয়ে আসলাম । আমরা যারা FIFA 14 অথবা FIFA13 খেলি তাদের জন্য এই পোষ্ট টি অতিশয় গুরুত্বপূর্ণ । সাধারনত বাজারে যে সব জয়স্টিক কিনতে পাওয়া যায় তাদের কোনটির ই রাইট স্টিক (RS) কাজ করে না। ফলে পেনাল্টি আটকানো অথবা স্কিল কিছুই দেওয়া যায় না। অথচ ছোট্ট একটু ট্রিক্স এর মাধ্যমে আপনি খুব সহজেই এই কাজটি করতে পারবেন।

  1. প্রথমে আমার দেওয়া buttonDataSetup.ini ফাইলটি নিচের লিঙ্ক থেকে ডাওনলোড করুন ।
    Download
  2. এরপর ডাউনলোড দেওয়া .ini ফাইলটি আপনার উইন্ডোজ এর ডকুমেন্ট ফোল্ডার এর FIFA14  অথবা FIFA13 ফোল্ডার এ পেস্ট করুন।
  3. এখন আপনার উইন্ডোজ রেজিস্ট্রি এডিটর এ গিয়ে নিচের কী টি মডিফাই করুন।
    HKEY_CURRENT_USER\System\CurrentControlSet\Control\MediaProperties\PrivateProperties\Joystick\OEM
  4. এখানে আপনি কিছু VID কি দেখতে পাবেন । এর মধ্যে যেকোনো একটিতে আপনার জয়স্টিক এর নাম লেখা থাকবে OEMName এ । 
  5. সেই OEMName এ রাইট ক্লিক করে মডিফাই ক্লিক করুন ।

এরপর edit string বক্স এ value data এর ঘরের জয়স্টিক নামটা ডিলিট করে দিয়ে Logitech Cordless RumblePad 2 এই নামটা অ্যাড করে দিন।


এবং ok দিয়ে বের হয়ে আসুন।

ব্যাস হয়ে গেল। এখন যে কোন জয়স্টিক দিয়ে আরামে FIFA খেলুন।
আজ এ পর্যন্তই।
ধন্যবাদ।

প্রথম ব্লগ ( IDM এর ব্যাকআপ নেওয়ার পদ্ধতি )

 আসসালামু আলাইকুম।প্রথম ব্লগ লেখা শুরু করছি । আমার ব্লগগুলোতে আমি যথাসাধ্য চেষ্ঠা করব আপনাদের সামনে নতুন কিছু তুলে ধরার । আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লিখব।

IDM চিনেন না এমন মানুষ বধহয় বাংলাদেশ এ নাই । কিন্তু আইডিএম ইউজ করার সময় আমি যেই জিনিসটার সবচেয়ে বেশি অভাববোধ করেছি সেটা হল এর ব্যাকআপ । কখনো কখনো idm এর ডাউনলোড লিস্ট এ অনেক গুরুত্বপূর্ণ ফাইল রেখে পিসি নতুন করে সেটাপ দিতে হয়। সাথে সাথে খোয়া যায় পুরো লিস্ট। আজকে তার ই একটা সমাধান...

আমাদের idm এর ডাওনলোডিং ফাইল গুলো সাধারনত থাকে C:\Users\name\AppData\Roaming\IDM\DwnlData\name এই ডিরেক্টরি তে । appdata ফোল্ডার টা হিডেন থাকে ।
তোহ প্রথমেই DwnlData ফোল্ডার টি কপি করে পিসির অন্য কোথাও রাখুন। এরপর windows এর run মেনু তে গিয়ে regedit লিখে ইন্টার চাপুন। এরপর HKEY_CURRENT_USER\Software\DownloadManager এইখানে গিয়ে downloadmanager এ রাইট ক্লিক করে export করুন ।
কাজ শেষ, এখন যখনই আপনি নতুন করে পিসি সেটাপ দিবেন সিম্পলি আইডিএম ইন্সটল করে আপনার dwnldata folder টা আগের জায়গায় রিপ্লেস করুন এবং সেভ করে রাখা reg ফাইলটি ডাবল ক্লিক করে মারজ করে দিন। দেখবেন আপনার আইডিএম এর পুরো ডাউনলোড লিস্ট চলে এসেছে । আর হ্যা সবচেয়ে বড় সুবিধা হল এভাবে আপনি আপনার অসম্পূর্ণ ডাউনলোড ফাইল ও রিযিউম করতে পারবেন। নিচে সুবিধার্থে স্ক্রিনশট দিয়ে দিলাম।





আজকে এই পর্যন্ত । আর ও জানতে চাইলে ভিজিট করুন আমার ব্লগ
ধন্যবাদ।